ads

মঙ্গলবার , ১৩ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে শিল্পপতি হযরত আলীকে শেষ নম্বরের সদস্য করে শেরপুর জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৩, ২০১৪ ৬:২৫ অপরাহ্ণ

Rubel-Ashishস্টাফ রিপোর্টার : ‘দুর্দিনের কান্ডারী’খ্যাত বহুল আলোচিত শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলীকে অবশেষে শেষ নম্বরের সদস্য করে শেরপুর জেলা বিএনপি’র ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ১২ মে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই আহবায়ক কমিটি’র নাম প্রকাশ করা হয়। এতে আহবায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে। আর যুগ্ম আহবায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌরপতি আব্দুর রাজ্জাক আশীষ, সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি এ্যাডভোকেট আব্দুল মজিদ বাদল, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল আউয়াল চৌধুরী, প্রয়াত হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরী, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন ও জেলা বিএনপির প্রয়াত সভাপতি আলহাজ্ব এডভোকেট ছাইফুল ইসলাম কালামের পুত্র প্রভাষক এবিএম মামুনুর রশিদ পলাশকে। এছাড়া সদস্য করা হয়েছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বাদশা, মো. হাতেম আলী, এডভোকেট তৌহিদুর রহমান, মো. ফজলুল হক লাভলু, মো. লুত্ফর রহমান মানিক, এ্যাডভোকেট আব্দুল মান্নান, এসএম শহিদুল ইসলাম, মো. ফজলুল রহমান তারা, এ্যাডভোকেট শাহীন হাসান খান, মো. সামিউল ইসলাম আতাহার, এমদাদুল হক মাস্টার, খাজা নাজিম উদ্দিন বিএসসি, এডভোকেট এমকে মুরাদ, এডভোকেট জহিরুল ইসলাম মুকুল, মো. মোবাশ্বের আলী চৌধুরী টুটন, মাহবুবুর রশিদ মাহবুব, আমিনুল ইসলাম আংগুর, মো. ফরহাদ আলী, মো. আব্দুল লতিফ, মো. রমজান আলী, শ্রীবরদী পৌরসভার মেয়র আব্দুল হাকিম, নকলা পৌরসভার মেয়র মোখলেছুর রহমান তারা, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আনোয়ার হোসেন, মো. রফিজ উদ্দিন রেফাজ, মো. নূরল আমীন, মো. আব্দুস সালাম, মো. জামাল উদ্দিন জামাল, নালিতাবাড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লিটন, শ্রীবরদী উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল­াহ আল মামুন দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মো. নূরে আলম, মো, শফিউল আলম চান, এসএম বদরুদ্দোজা সোহেল, মো. আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, উজ্জল সরকার, মো. আব্দুর রহিম দুলাল, মো. লুত্ফর রহমান, মো. শওকত হোসেন, মেজর (অব:) মো. মাহমুদুল হাসান, এ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী, মো. আবু সামা, মো. আসাদুজ্জামান মিস্টার, আমিনুল ইসলাম আমিন, মতিউর রহমান মতিন, শফিকুল ইসলাম মাসুদ, মো. আবু রায়হান রুপন, ফাতেমা সরকার, কামরুল ইসলাম কামরুল, মো. মাহফুজুল হক মোল­া, প্রভাষক শাহিনুর ইসলাম তালুকদার, জহুরুল ইসলাম আনু, জিতেন্দ্র মজুমদার, মো. আক্রামুজ্জামান রাহাত, শেরপুর পৌরসভার কমিশনার আব্দুল কুদ্দুছ, মো. সাইদুর রহমান তালুকদার, মো. রুকুনুজ্জামান তারেক, মো. সাইফুল ইসলাম মানিক, শেরপুর পৌরসভার কমিশনার নুরজাহান বেগম ও আলহাজ্ব মোঃ হযরত আলীকে। 

Shamol Bangla Ads

উলে­খ্য, এর আগে ২৮ এপ্রিল ঢাকায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে জেলা বিএনপি’র কমিটি ভেঙ্গে ৮ সদস্যের আহবায়ক ও যুগ্ম আহবায়কের নাম ঘোষনা করা হয়। ওইসময় শেরপুর সদর আসন থেকে আলোচিত মনোনয়নপ্রত্যাশী শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলীসহ আলহাজ্ব এডভোকেট তৌহিদুর রহমান ও এডভোকেট মোহাম্মদ আব্দুল­াহর নাম না আসায় দলীয় অঙ্গণে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। অবশেষে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে তাদের ৩ জনেরই নাম এলেও আলহাজ্ব হযরত আলীকে রাখা হয়েছে ৭১ এর শেষ ক্রমিকে। এ নিয়ে দলীয় অঙ্গণসহ শেরপুরের সর্বত্র শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। অনেকে বলছেন, শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলী দলে যোগদানের পর থেকে বিশেষ করে দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রায় ২ বছরের সরকারবিরোধী আন্দোলনে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা-মোকদ্দমাসহ নানা সমস্যায় সহযোগিতা আর অর্থ বিলিয়েছেন অকাতরে। ওইসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতাদের প্রায় ৮০ ভাগই তাকে নিয়ে চললেও এখন তার ফেলনার মত ওই দুর্দশা কেন?Hazrat vi

Need Ads
error: কপি হবে না!