ads

সোমবার , ১২ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পে অবহিতরকণ সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১২, ২০১৪ ৮:৩৪ অপরাহ্ণ
কালীগঞ্জে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পে অবহিতরকণ সভা

মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে মত্স্য অধিদপ্তর কর্তৃক ‘‘জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের’’ আওতায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র তৈরির লক্ষ্যে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

Shamol Bangla Ads

১২ মে সোমবার বেলা ১২টায় কালীগঞ্জ উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদারের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি। উপজেলা মৎস্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইনের পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, সমাজসেবা অফিসার মো. আমির হোসেন, সমবায় অফিসার নাসিমা শাহিন, পল্লী উন্নয়ন অফিসার লুৎফুন্নাহার লতা, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ তদবীরুর রহমান, ইউপি চেয়ারম্যান খাইরুল আলম ও আতিকুর রহমান আকন্দ ফারুকসহ উপজেলার মৎস্যজীবিবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!