ads

মঙ্গলবার , ৬ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মরীচিকা’য় তাহসান ও ফারিয়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৬, ২০১৪ ৭:২৪ অপরাহ্ণ

Faria-Tahsanশ্যামলবাংলা বিনোদন : চোরাবালি’র পর রেদওয়ান রনি পরিচালনা করছেন তার দ্বিতীয় চলচ্চিত্র। নাম ‘মরীচিকা’। এতে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় উপস্থাপিকা নুসরাত ফারিয়া ও জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান। বেশ কয়েকদিনের জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে সোমবার রাতে তারা দু’জন চুক্তিবদ্ধ হন।
এব্যাপারে রেদওয়ান রনি বলেন, তাহসান তো এখন সব বয়সী দর্শকের কাছেই জনপ্রিয়। তার অভিনয়ও দারুন! সঙ্গে থাকছেন সুদর্শনা নুসরাত ফারিয়া। আশা করছি নতুন জুটিকে গ্রহণ করবে দর্শক। তিনি আগেই জানিয়েছিলেন, তার চলচ্চিত্র একটি সত্যিকারের প্রেমের গল্প নিয়ে নির্মাণ করছেন, থাকবে দুটি জুটি। জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান এবং জনপ্রিয় উপস্থাপিকা নুসরাত ফারিয়া একটি জুটি। অচিরেই চূড়ান্ত হবে আরেক জুটি ।
নিজের লেখা গল্প থেকে ‘মরীচিকা’ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন রেদওয়ান রনি। এর দৃশ্যধারণ শুরু হবে আগামী আগস্টের মাঝামাঝি। ‘মরীচিকা’ প্রযোজনা করছে পিং-পং এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী শুক্লা বনিক বললেন, আমরা জনপ্রিয় শিল্পীর সঙ্গে নতুন মুখ চলচ্চিত্রে উপহার দিতে চাই, তাহসানের সঙ্গে নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে অভিষেক ‘মরীচিকা’য় এক নতুন মাত্রা যোগ করবে।

Need Ads
error: কপি হবে না!