আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : ঢাকায় ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে কলারোয়া থেকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রজবক্সার খলসী গ্রাম থেকে ছিনতাই হওয়া প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৩-৭১৭৯)সহ খুলনার পাইকগাছার জিরবুনিয়া গ্রামের আ. মাজেদ শেখের পুত্র বাবলুর রহমান বাবু (৩০)কে আটক করে গোয়েন্দা পুলিশ। থানা সূত্র জানায়, গত বছরের ১৪ জুলাই ঢাকায় প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা (নং-১২/১৩) হয়। মামলাটির তদন্তের জন্য ডিএমপি গোয়েন্দা পুলিশ ডিবি দায়িত্ব নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি পরিতোষ চন্দ্রের নেতৃত্বে একটি টিম নিয়ে কলারোয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে কলারোয়া উপজেলার ব্রজবাকসার খলসী গ্রামের মধ্যে থেকে খুলনার পাইকগাছা উপজেলার জিরবুনিয়া গ্রামের আ. মাজেদ শেখের পুত্র বাবলুর রহমান বাবু (৩০) কে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৭১৭৯) সহ আটক করে পুলিশ। আটককৃত বাবু কলারোয়ায় বাসা ভাড়া নিয়ে থাকতো বলে পুলিশের কাছে স্বীকার করেছে। আটককৃত বাবলুর রহমান বাবু জানায়, এ ছিনতাইকারীর মধ্যে দক্ষিন-পশ্চিম অঞ্চলের অন্যতম সদস্য বাকড়া গ্রামের শফি। সে ঢাকা শহরের ছিনতাই হওয়া সকল গাড়ি যশোররের ঝিকরগাছাসহ বিভিন্ন স্থানে নিয়ে রাখে এবং সময় মতো গাড়ির নম্বর পে¬ট ও বডি পাল্টিয়ে বিক্রি করে দেয়। ছিনতাই চক্রের সকল সদস্যদের ধরতে সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা।
সাতক্ষীরার কলারোয়ায় মেধা অন্বেষণ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কলারোয়ায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় ইউএনও অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। অনুষ্ঠানে উপজেলার স্কুল, মাদরাসা, কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ।
সাতক্ষীরার কলারোয়ায় মাওলানা শামছুজ্জামান হামিদীর স্মরণ সভা

সদ্য প্রয়াত কলারোয়ার হামিদপুর দরবারের হামিদিয়া আল¬ামা পীরে কামেল হযরত মাওলানা শামছুজ্জামান হামিদীর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার হামিদপুর জামে মসজিদে অনুষ্ঠিত দোয়াপূর্ব স্মরণসভায় হামিদিয়া দরবার শরীফের পীর সাহেব প্রয়াত মঈজুদ্দীন হামিদীর পুত্র সদ্য প্রয়াত মাওলানা শামছুজ্জামান হামিদীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মরণ সভায় বক্তারা আলোচনা করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ.শিক্ষা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মরহুমের জামাতা আবু তৈয়ব মোহাম্মদ রুহুল কুদ্দুস, মরহুমের পুত্র আব্দুল কাদের হামিদী, ইলিয়াস হামিদী প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম রসুল শাহী ও মরহুমের পুত্র পিয়ার মোহাম্মদ ওয়ালিউল্যাহ। উলে¬খ্য, গত ১মে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন পীরে কামেল হযরত মাওলানা শামছুজ্জামান হামিদী।
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মদ উদ্ধার
কলারোয়া সীমান্তে মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোররাতে পৃথক সীমান্ত থেকে এগুলো উদ্ধার হলেও কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়, চান্দুড়িয়া বিওপির বিজিবি সদস্যরা চান্দুড়িয়া এলাকা থেকে ১০ বোতল মদ ও মাদরা বিওপির সদস্যরা চান্দা ¯¬ুইসগেট এলাকা থেকে ১৪ বোতল মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৬হাজার টাকা।




