ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে ঘিরে সম্ভব্য মনোনয়ন প্রত্যাশীরা বেশ জোরে-সোরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন ও জন সমার্থন পেতে ওইসব প্রার্থীরা রয়েছেন মহাব্যস্ত। তবে যোগ্যপ্রার্থী নির্বাচনে বিএনপি সুবিধাজনক অবস্থানে থাকলেও ক্ষমতাসীন আওয়ামীলীগ রয়েছে ঘুরপাকে।
সুত্রে জানা যায়, উপজেলার ১০নং ভান্ডারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি খান আলী মুনসুর বিগত উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জয়লাভ করেন। ফলে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্যে আগামী ১১ মে মনোনয়ন পত্র জমাদান ও ২৭মে ভোট গ্রহনের দিন ধার্য্য করে উপ-নির্বাচন অনুষ্টিত হবে। এখন অনুষ্টিত উপ-নির্বাচনে মনোনয়ন পেতে সম্ভব্য প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে বিএনপি’র পক্ষ থেকে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও কৃষকদল নেতা মোল্যা কবির হোসেন, বিএনপি নেতা অধ্যাপক অনিন্দ্য সুন্দর ও প্রভাষক শশংক শেখর ঢালী এই তিনজন মনোনয়ন প্রত্যাশী। তবে তাঁরা তিন জনই দলের সিন্ধান্ত চুড়ান্ত বলে জানান। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামীলীগের পক্ষ থেকে যুবলীগ নেতা অমিত দে গোপাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার, আওয়ামীলীগ নেতা প্রভাষক মল্লিক নাছিমুল ইসলাম, শ্রমিকলীগ নেতা শেখ শওকত হোসেন, আওয়ামীলীগ নেতা কালিদাশ বিশ্বাস, আকরাম হোসেন, যুবলীগ নেতা এ্যাডঃ বিপুল বৈরাগি ও শফিকুল ইসলাম লিটুসহ আটজন প্রার্থী দলীয় মনোনয়ন ও জন সমার্থন পেতে প্রচার-প্রচরনা চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে দলের উর্দ্ধতন নেতৃবৃন্দের সিন্ধান্তের প্রতি আস্থা থাকলেও প্রার্থীরা কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। সেক্ষেত্রে প্রার্থী বাছাইয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগ রয়েছে চরম ঘুরপাকে। এ বিষয়ে উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আলী মুনসুর বলেন, আমি ওই ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান। তাছাড়া দলীয়ভাবে আমাদের অবস্থানও খুবই ভাল। তাই দল থেকে যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে ইউনিয়ন বাসী তাকেই বিজয়ী করবে বলে তিনি জানান। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মৎস্য ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ অনেক বড় সংগঠন। এখানে দলের মধ্যে থেকে একাধিক প্রার্থী মনোনয়ন চাইতে পারে। এখনও সময় আছে, দল থেকে যোগ্যপ্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।




