ads

সোমবার , ৫ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নালিতাবাড়ীতে নাজমুল স্মৃতি কলেজ অধ্যক্ষের অপসারনের দাবিতে মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৫, ২০১৪ ৪:৪৩ অপরাহ্ণ

Sherpur Picনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ তুলে শেরপুরের নালিতাবাড়ী নাজমূল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন র্কমসূচি পালন করেছে কলেজের ছাত্র-ছাত্রীরা। ৫ মে সোমবার দুপুর ১ টার দিকে নাজমূল স্মৃতি কলেজের সামনের রাস্তায় কলেজের শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টাব্যাপি ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারন চেয়ে বক্তব্য রাখেন। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কলেজ গভর্নিং বডি সভাপতি বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

Shamol Bangla Ads

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, অধ্যক্ষ শহীদুল ইসলাম কলেজ একাডেমিক ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অবস্থান করার সুবাদে মাঝে মাঝেই বাইরে থেকে নারী নিয়ে এসে অনৈতিক কাজে লিপ্ত হন। প্রথম দিকে এটাকে কেউ সন্দেহের চোখে না দেখলেও, শনিবার অধ্যক্ষের সঙ্গে জামালপুরের এক মেয়েকে কলেজ ক্যাম্পাসে অসংলগ্ন চলাফেরা দেখে ছাত্রদের সন্দেহ হয়। পরে কয়েকজন ছাত্র মেয়েটিকে চ্যালেঞ্জ করলে ঘটনাটি দ্রুত জানাজানি হয়ে যায়। এ ঘটনার রেশ ধরে রবিবার সকাল থেকেই শিক্ষার্থীরা অধ্যক্ষের ওই অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে ফুঁসে উঠে। এক পর্যায়ে তারা অধ্যক্ষকে অপসারণের জন্য শ্লোগান দিয়ে কলেজের সামনের রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং কলেজ ভবনের দরজা-জানালা ভাংচুর করে। পরে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Need Ads
error: কপি হবে না!