ads

রবিবার , ৪ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মীর কাশেমের রায় যেকোন দিন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৪, ২০১৪ ৮:৩৭ অপরাহ্ণ

mir-kashem 1শ্যামলবাংলা ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলীর বিরুদ্ধে মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। ৪ মে রবিবার দুপুরে  বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ উভয়পক্ষের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।
জামায়াতের এ নেতার বিরুদ্ধে মামলায় হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ১৪টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। আদালতে মীর কাশেমের পক্ষে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার তানভীর আল আমিন। প্রসিকিউশনের পক্ষে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন ব্যারিস্টার তুরীন আফরোজ। উভয়পক্ষের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
২০১২ সালের ১৭ জুন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মীর কাশেম আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই দিন বিকেলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ১৬ মে তার বিরুদ্ধে ১৪টি অভিযোগের আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এর মধ্যে ১১ ও ১২ নম্বর ছাড়া অন্যসব অভিযোগে আটক করে নির্যাতনের বর্ণনা রয়েছে। একই বছরের ৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরবর্তীতে গত বছরের ১ অক্টোবর মীর কাশেম আলীর মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়।

Need Ads
error: কপি হবে না!