ads

রবিবার , ৪ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে জামায়াত-শিবিরের ৪ নেতা আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৪, ২০১৪ ১:১০ অপরাহ্ণ

Gre arrestইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ইসলামপুরে ৩ জামায়াত ও ১ শিবির নেতাকে আটক করেছে পুলিশ। ৩ মে শনিবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।
জানাগেছে, ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন শিবিরের একটি মেছে শনিবার সন্ধ্যা থেকে জামায়াতের কিছু নেতাকর্মী আলোচনা সভা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর থানা পুলিশ সেখানে বিশেষ অভিযান চালিয়ে পৌর জামায়াতের আমীর মাওলানা আমজাদ হোসেন, চিনাডুলী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শফিকুল ইসলাম ও উপজেলা জামায়াত কর্মী মাওলানা আব্দুল্লাহেল কাফী এবং শিবির কর্মী জাহাঙ্গীর আলমকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে কিছু হাদিস, ৩টি মটর সাইকেল ও ইসলামীক বই উদ্ধার করা হয়। আটককৃত পৌর জামায়াতের আমীর আমজাদ হোসেন জানান, তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী নির্বাচনের আয়-ব্যয় হিসাব নির্ধারণের জন্যই কর্মীদের নিয়ে তিনি ওই মেছে আলোচনা করছিলেন।
এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমীর মাওলানা খলিলুর রহমান জানান- উপজেলা নির্বাচনে আয়-ব্যয় হিসাব দাখিলের কাগজপত্র প্রস্তুত করার জন্যই তারা একত্রিত হয়েছিলেন।
এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান জানান- জামায়াত ও শিবিরের ৪ জনকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে কিছু বই উদ্ধার করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!