ads

মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭৫ এর শত্রু ও তাদের দোসরদের রুখতে শেরপুরে মুক্তিযোদ্ধাদের ঐক্যমত পোষণ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০১৪ ৬:০৯ অপরাহ্ণ
৭৫ এর শত্রু ও তাদের দোসরদের রুখতে শেরপুরে মুক্তিযোদ্ধাদের ঐক্যমত পোষণ

স্টাফ রিপোর্টার : ৭৫ এর শত্রু ও তাদের দোসরদের রুখতে শেরপুরের মুক্তিযোদ্ধারা আবারও ঐক্যমত পোষণ করেছেন। ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলার মুক্তিযোদ্ধাদের তরফ থেকে  জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এর সম্মানে আয়োজিত সংবর্ধণা সভায় ওই ঐক্যমত পোষণ করা হয়। এসময় হুইপ আতিক বলেন, ৭৫ এর শত্রু ও তাদের দোসরা ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য ওই অপশক্তিকে প্রতিহত করার কোন বিকল্প নেই। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দিতে শেখ হাসিনার সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। ওইসব পদক্ষেপের অংশ হিসেবে ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতিনীরাও চাকুরীসহ বিভিন্ন সুবিধা ভোগ করবে।
মুক্তিযোদ্ধা নেতা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদুর সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম কিবরিয়া লিটন, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম প্রমূখ। মুক্তিযোদ্ধা নেতা এডভোকেট মোখলেছুর রহমান আকন্দের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, নূরুল ইসলাম হিরু প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!