ads

সোমবার , ২৮ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভলিবল টূর্ণামেন্টে কাকলী সংঘ চ্যাম্পিয়ন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০১৪ ৮:৫২ অপরাহ্ণ

VVস্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল টূর্ণামেন্টে কাকলী সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। ২৮ এপ্রিল সোমবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কাকলী সংঘ ২-১ সেটে অণির্বান তরুন সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও আনার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হায়দার আলী । ভলিবল উপ পরিষদের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি গোলাম কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সামচ্ছুদ্দিন মুন্না ও ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!