মোঃ আমিনুর ইসলাম গাবতলী (বগুড়া) : বগুড়া-৭ আসনের সংসদ সদস্য এ্যড, আলতাফ আলী বলেছেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে সর্বক্ষেত্রে ডিজিটালের বিকল্প নেই। সে জন্য সকলকে ডিজিটাল বিষয়ে সচেতন হতে হবে। তিনিগতকাল বুধবার বগুড়ার গাবতলী উপজেলা চত্বরে ২ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নির্বাহী অফিসার মুনিরা সুলতানার সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্য বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি আশরাফুল ইসলাম, প্রানি সম্পদ কর্মকর্তা আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ সরকারী বিভিন্নদপ্তরের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন। মেলায় ৩০ টি ষ্টল স্থান পায়। অপরদিকে তরফসরতাজ স্নাতক মাদ্রসার পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় এমপি আলতাফ আলীকে গন সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা মাদ্রসা চত্বরে অত্র মাদ্রসার অধ্যাক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নির্বাহী অফিসার মুনিরা সুলতানা, এ্যাসিল্যান্ড আশরাফুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল গফুর, উপজেলা জাতীয় পার্টির সভাপতি লিয়াকত আলী সরকার, সাধারন সম্পাদক গোলাম রব্বানী রতন ও মাদ্রসার উপাধাক্ষ্য জহুরুল ইসলাম প্রমুখ। এসময় কমিটির অন্যান্য সদস্য ছাবেদ আলী, আব্দুল ওহাব, আব্দুর রউফ, আব্দুস ছালাম, শিক্ষক প্রতিনিধি জহুরুল ইসলাম, মোবিনুর রহমান ও খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন। সভাপতিকে ক্রেষ্টদ্বারা বরন করাহয়। সভাপতি মাদ্রসার উন্নয়নে সকলপ্রকার সহায়তার আশ্বাস দেন।




