ads

রবিবার , ২০ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামইরহাটে রাস্তা ও স্কুল ভবন উদ্বোধন করলেন হুইপ শহীদুজ্জামান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২০, ২০১৪ ৬:৫৩ অপরাহ্ণ

WHIP SHAHIDUZZAMANধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে শিক্ষা উন্নয়ন প্রকল্প ফেস-৩ এর আওতায় প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট পূর্ব তাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও বিএমডিএ কর্তৃক ৩৮ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে দেড় কিঃ মিঃ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মোঃ শহীদুজ্জামান সরকার। ১৯ এপ্রিল সকাল ১০ টায় উদ্বোধন শেষে পূর্ব তাহেরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও বর্ষবরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে ইউএনও হেমায়েত উদ্দিন, রাজশাহী বিজ্ঞান গবেষনা গারের প্রিন্সিপাল অফিসার বিজ্ঞানী ড. মনসুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু ওয়াদুদ শ্যামা, প্রধান শিক্ষক, এসএম খেলাল ই রাব্বানী, গোলাম কিবরিয়া, এ্যাডঃ আইয়ুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!