ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাঁঠালিয়ায় গৃহবধুর মৃত্যু : স্বামী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ১১:৩০ পূর্বাহ্ণ
কাঁঠালিয়ায় গৃহবধুর মৃত্যু : স্বামী গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের দক্ষিন চেচরী গ্রামের বেপারী বাড়িতে নানক গাইন এর স্ত্রী ১ সন্তানের মা পুজা বেপারী (৩০) শুক্রবার সকালে মৃত্যু বরন করেন। ওই বাড়ির লোকজন জানান, পুজা সকালে মুড়ির ধান সেদ্ধ করেন,সকাল ১০টার দিকে পুজা পেটে ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তার স্বামী কে মোবাইলে অসুস্থর খবর জানানো হয়। তখন সে চেচরী বাজারে তার দোকানে ছিলে পরে সে অসুস্থ স্ত্রীকে কাঠালিয়া চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ লাশ ময়না তদন্তোর জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করেন। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ সালাম জানান, নিহত পুজা কি ভাবে মারা গেছে তা ময়নাতদন্তের পরে জানা যাবে,তবে তার শরীরে কোথাও কোন মারপিটের চিহৃ দেখা যায়নি। জিজ্ঞাসা বাদের জন্য তার স্বামী নানক গাইনকে গ্রেফতার করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!