ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় মটরসাইকেলসহ সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১১, ২০১৪ ৪:৩৮ অপরাহ্ণ

Neemtala BOP 11-04-14 (3)চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা ৬ বিজিবি সদস্যরা জীবননগরের হাসাদহ, দামুড়হুদার নীমতলা ও আনন্দবাস সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় ডিসকভার ১৫০ সিসি চোরাই মটর সাইকেল, ১০ হাজার পিচ টিভির কার্বন ফ্লিম রেজিষ্টার, ২ হাজার ২শ’ পিচ হাত ঘড়ির ব্যাটারী, ১২ বোতল মদ ও ১৮২ বোতল ফেনসিডিল আটক করেছে। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার ৮২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির হাবিলদার মিজানুর রহমান হাসাদহ গ্রামে অভিযান চালিয়ে একটি ভারতীয় ডিসকভার ১৫০ সিসি চোরাই মটর সাইকেল, আনন্দবাস বিওপির হাবিলদার ফয়জুল হক ৫ হাজার পিচ টিভির কার্বন ফ্লিম রেজিষ্টার, হাত ঘড়ির ব্যটারী ১ হাজার পিচ এবং নিমতলা বিওপির হাবিলদার আরাফাত উল্লাহ ৫ হাজার পিচ টিভির কার্বন ফ্লিম রেজিষ্টার, হাত ঘড়ির ব্যটারী ১ হাজার ২শ’ পিচ, ১২ বোতল মদ, ১৮২ বোতল ফেনসিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!