কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া পাসপোর্ট অফিসে দালালী করার সময় হাতেনাতে আটক হয়েছে জাকির হোসেন (৩৩) নামে এক কথিত সাংবাদিক। বুধবার দুপুরে শহরের জেলাখানা এলাকার কুষ্টিয়ার আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটকৃত জাকির হোসেন শহরের শহরের আমলাপাড়া এলাকার তোফাজ্জেল করিমের ছেলে । নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল এ রায় প্রদান করেন।

আদালত সুত্রে জানাগেছে, সাংবাদিকের পরিচয় দিয়ে জাকির দীর্ঘ দিন ধরে কুষ্টিয়ার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট প্রত্যাশিদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্ট করে দেয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামালের নেতৃত্বে একটি আভিযানিক দল পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করে। পরে আটককৃত জাকির হোসেনকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে সে নিজের দোষ স্বীকার করায় গণউপদ্রব বন্ধের নির্দেশ প্রদানের পরও অব্যাহত রাখায় দন্ডবিধি ২৯১ ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।




