ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে পৃথক দু’টি ডাকাতির ঘটনায় ১০লক্ষাধিক টাকার মালামাল লুট

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৫, ২০১৪ ১:৫৫ অপরাহ্ণ
ছাতকে পৃথক দু’টি ডাকাতির ঘটনায় ১০লক্ষাধিক টাকার মালামাল লুট

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে ব্যাপক হারে ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার রাতে এক লন্ডন প্রবাসীর বাড়িসহ পৃথক দু’টি ডাকাতির ঘটনায় নগদ টাকা স্বর্ণালংকারসহ ১০লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূঁইগাঁও গ্রামের মৃত মফিজ আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মছব্বিরের বাড়িতে ১৫-২০জনের মুখোশধারী ডাকাতদল হানা দিয়ে নগদ সাড়ে ৪লক্ষ টাকা, ৭ভরি ওজনের স্বর্ণালংকার, ২টি মোবাইল সেটসহ ৮লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নেয়। ডাকাতরা বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে টাকা ও মালামাল লুট করে নেয় যায়। এ সময় ডাকাতদের হামলায় আব্দুল মছব্বির (৭০), আমির আলী (৪৫), শেফালী বেগম (৩২) ও মাহিদা বেগম (২) আহত হয়। একই রাতে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারন গ্রামের মুসলিম আলীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ১০-১২জনের ডাকাতদল বসতঘরের গ্রিল ভেঙ্গে প্রবেশ করে নগদ সাড়ে ৭হাজার টাকা, ৩ভরি ওজনের স্বর্ণালংকারসহ ২লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নেয়। ডাকাতদের মারপিটে এ সময় গৃহকর্তা মুসলিম আলী (৪৫), রানী বেগম (৩৫), ফয়ছল আহমদ জুয়েল (১৭), আমেনা বেগম (১৪) গুরুতর আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি উভয় ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে সোমবার রাতে উপজেলার চরমহল­া ইউনিয়নের চরচৌরাই-আসাকাচর গ্রামের লন্ডন প্রবাসী নজরুল ইসলামের বাড়ীতে ডাকাতির ঘটনায় ডাকাতরা নগদ টাকা, পাউন্ড, স্বর্ণালংকারসহ ২০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এর পরদিন মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বদিরগাঁও গ্রামের লন্ডন প্রবাসী সিরাজুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত ৪দিনে পৃথক ডাকাতির ঘটনায় গ্রামীণ জনপদে বিরাজ করছে ডাকাত আতংক। ডাকাতের ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে এ পর্যন্ত ৩ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, ডাকাত গ্রেফতারে প্রতিদিন বিশেষ অভিযান চালানো হচ্ছে।

ছাতকে ফোরষ্ট্রোক চোর সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করে বিপাকে ইউপি সদস্য

Shamol Bangla Ads

ছাতকে ফোরষ্ট্রোক চোর সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছেন এক ইউপি সদস্য। আসামীরা জামিনে মুক্তি পেয়ে তাকে প্রানের মারার হুমকি দেয়ায় নিজের নিরাপত্তা চেয়ে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস শহিদ বুধবার সন্ধ্যায় ৪জনকে অভিযুক্ত করে ছাতক থানায় জিডি (নং-৭৯) এন্ট্রি করেন। জানা যায়, গত ১৫ফেব্র“য়ারি মলি­কপুর গ্রামের ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে ভাড়ায় চালিত ফোরষ্ট্রোকটি (সিলেট থ-১২-৪৩৬৯) একই গ্রামের সামছুল, জিয়াউল, নুর হোসেন ও দিলাল চুরি করে নিয়ে যায়। দীর্ঘ খোঁজাখুজির পর বালাগঞ্জ উপজেলার আরিয়ারগাঁও গ্রামে দিলালের শশুর বাড়ি থেকে ২১ফেব্র“য়ারি পুলিশের সহায়তা গাড়ীটি উদ্ধার করা হয়। ফোরষ্ট্রোক চুরির ঘটনায় উক্ত ৪জনকে আসামী করে ২৪ফেব্র“য়ারি ছাতক থানায় মামলা (নং-২০) দায়ের করেন ইউপি সদস্য আব্দুস শহিদ। মামলার প্রেক্ষিতে আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে পুলিশ। কিছুদিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে আসামীরা আবারো বেপরোয়া হয়ে উঠে। মামলা তুলে নিতে বার-বার বাদীকে হুমকি দিতে থাকে। অব্যাহত হুমকিতে নিজের নিরাপত্তাজনিত কারনে ছাতক থানায় এ জিডি করেন ইউপি সদস্য।

ছাতক পৌরসভায় দুটি নতুন সড়কের উদ্বোধন

ছাতক পৌরসভার দুটি নতুন সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সড়ক দুটির নির্মাণ কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। দূর্ব্বিণ টিলার পেছনের রজব আলীর সামনের নোয়ারাই-বালিউরা সড়ক হতে সিমেন্ট কোম্পানী আনসার ক্যাম্পের পেছন পর্যন্ত প্রায় ২০লক্ষ টাকা ব্যয়ে টিলা কেটে ৩হাজার ৫শ’ ফুট দীর্ঘ ও ১২ফুট প্রস্থ সড়ক এবং লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার পেছন থেকে মফিজ নগর খালপাড় পর্যন্ত প্রায় ১০লক্ষ টাকা ব্যয়ে ১হাজার ৫শ’ ফুট দীর্ঘ ও ১২ফুট প্রস্থ কাঁচা সড়কের কাজ উদ্বোধন শেষে আবুল কালাম চৌধুরী জানান, সড়ক দুটির কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে। আপাদত কাঁচা সড়ক নির্মাণ করে সহজ যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করা হয়েছে। পরবর্তীতে উভয় সড়কের পাঁকাকরনের কাজ পর্যায়ক্রমে করা হবে। এ সময় পৌরসভার সহকারি প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, আফরুজ মিয়া, পৌরসভার কার্যসহকারি ফজলুল হক, স্থানীয় সাইফুর রহমান ওরফে রজব আলী, প্রদীপ কুমার দে, কুমারেশ দাস, আরব আলী, রঞ্জিত চন্দ, সামছুল হক, আলম শাহ, লালু শাহ, স্বপন মাস্টার, আকরম আলী, জিতেন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!