ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুখালীতে নিখোঁজ রাজনের লাশ উদ্ধার : যুবক গ্রেপ্তার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১০:৩২ পূর্বাহ্ণ

las-uddarমধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের পরিবহন বিভাগের শ্রমিক শাহ মো. রাজন (২৯) নিখোঁজ হওয়ার ৭ দিন পর উপজেলার কুড়ানিয়ার চর এলাকা থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ২ এপ্রিল বুধবার সকালে মধুখালী থানা পুলিশ মোবাইল এর কললিষ্ট অনুসরণ করে ঐ গ্রামের আরমান (২২) পিতা- রাজু সেক কে গ্রেপ্তার করে। আরমানের স্বীকারোক্তি অনুযায়ী ফরিদপুর চিনিকলের নওপাড়া আখ ক্রয় কেন্দ্রের অদুরে একটি পুকুর পাড়ের বাগান থেকে মাটিচাঁপা দেওয়া রাজনের গলিত লাশ উদ্ধার করা হয়। উলে­খ্য যে, গত ২৭ মার্চ রাজন নিখোঁজ হয় এবং পরদিন শুক্রবার বিকালে তার ব্যবহৃত মোটর সাইকেলটি উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর স্মশান ঘাট সংলগ্ন মধুমতি নদীতে পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে পুলিশের সাথে যোগাযোগ করা হলে এসআই মওদুত আহম্মেদ জানান প্রাথমিকভাবে পুলিশের ধারণা পূর্ব শত্র“তার জেরে এই হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!