ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ইইপি/সিঁড়ি প্রকল্পের আয়োজনে অতিদরিদ্র ভূমিহীনদের জীবনমান পরিবর্তনের উপর এক কর্মশালা অনুষ্টিত হয়। গতকাল বুধবার সকালে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা’র সভাপতিত্বে কর্মশালা শুরু হয়। এ সময় স্বাগত বক্তব্যদেন, উত্তরণেন প্রকল্প সম্বনয়কারি মোঃ আব্দুল খালেক, মুল বিষয়বস্তু ও অতিদরিদ্রদের জীবনমানের উপর উপস্থপন করেন, রির্সাস এ্যান্ড পরিকল্পনা কর্মকর্তা শেখ তারিকুজ্জামান। পরে মুক্ত আলোচনায় বক্তব্যদেন, রুপালি সংস্থার পরিচালক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা শংকর প্রসাদ মন্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি, সমাজ সেবা কর্মকর্তা মেহেমি আল মাসুদ, যুবউন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা সাবিহা খানম, সহকারি কৃষিকর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এমএ এরশাদ, সাধারন সম্পাদক শেখ মাহতাব হোসেন, ভূমি অফিসের সহকারি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সার্ভেযার অতিকুর রহমান, প্রকল্পের সুবিধাভোগী আসমানী বেগম ও ফতেমা বেগম প্রমুখ। কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা করেন উত্তরনের ডুমুরিয়া কেন্দ্র ব্যবস্থাপক নাজমুল বাশার ও সহকারি সম্বনয়কারি আব্দুস সাত্তার।




