এস এম জামাল, কুষ্টিয়া : কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, ‘আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রযুক্তি ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে। এখন আর আমরা চাইলেই প্রযুক্তির কাছ থেকে দূরে সরে থাকতে পারিনা। তাই আমাদের উচিত প্রযুক্তির সঙ্গে যুক্ত থেকে অগ্রসর হওয়া।’

তিনি গতকাল সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া জিলা স্কুলের অডিটোরিয়ামে তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, ‘দেশের প্রত্যেকটা মানুষকে ডিজিটাল প্রযুক্তি দিয়ে সাহায্য করতে হবে। কেননা বর্তমান বিশ্বে একমাত্র প্রযু্ক্িতই পারে একটি জাতিকে উন্নয়নে শিখরে নিয়ে যেতে।’ আর তাই ‘শুধুমাত্র প্রযুক্তিই যে আমাদের সেই অগ্রগতির দিকে নিয়ে যাবে তা নয়। পাশাপাশি আমাদের মানুষগুলোকেউ তার সর্বোত্তম ব্যবহারের জন্য প্রস্তুত করতে হবে।’
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুদ্দোজা, কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার এস এম ছাইয়্যেদুর রহমান ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাইয়্যেদুর রহমান।
সভাপতিত্ব করেন কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষিকা নিভা রাণী পাঠক।
সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণ করা সব শিক্ষার্থীর মধ্যে থেকে ৩টি গ্র“পের (সিনিয়র গ্র“প, বিশেষ গ্র“প/বিজ্ঞান ক্লাব, জুনিয়র গ্র“প) তিনজন করে মোট ৯জনকে বিশেষ সনদপত্র ও পুরস্কার তুলে তুলে দেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এবং অংশ নেওয়া সকলকে সনদপত্র প্রদাণ করা হয়।‘নব প্রযুক্তির উন্মেষ, উন্নত করবে দেশ’ শ্লোগানে জিলা স্কুলে তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৮টি উদ্ভাবিত যন্ত্র প্রদর্শণ করা হয়।
এর আগে গত শনিবার কুষ্টিয়া জিলা স্কুলের অডিটোরিয়ামে ৩দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৪ শুরু হয়।




