ads

সোমবার , ২৪ মার্চ ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেনাপোলে ভারতীয় জাল রুপীসহ বিএনপি নেতা শরিফুল আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৪, ২০১৪ ৭:২০ অপরাহ্ণ

pic---  23.3.14ইয়ানুর রহমান, যশোর : যশোরের বেনাপোল চেকপোস্টে ভারতীয় জাল টাকা ভাঙ্গানোর সময় শরিফুল ডাক্তার (৪৫) নামে এক বিএনপি নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ২৩ মার্চ রবিবার রাতে তাকে আটক করা হয়। সে বেনাপোল বন্দর থানার গয়ড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

Shamol Bangla Ads

এ বিষয়ে বেনাপোল পৌর কাউন্সিলর রাশেদুজ্জামান বলেন, রবিবার রাতে এই প্রতারক স্থানীয় ছেলেদের কাছে ১৩ টি জাল টাকার নোট ভাঙ্গাতে দেয়। পরে তারা আমাকে জানালে আমি স্থানীয় রাজা বাদশা মানি চেঞ্জারে নিয়ে যেতে বলি। পরে, সেখান থেকে জাল টাকা প্রমানিত হওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল বন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, রাশেদ কাউন্সিলর ও স্থানীয় জনতা সাড়ে ৬ হাজার ভারতীয় জাল টাকাসহ শরিফুল নামের এক প্রতারককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে জাল টাকার ব্যবসা করে বলে স্বীকার করেছে।
স্থানীয়রা জানান, শরিফুল ইসলাম বিএনপির শাসনামলে তৎকালীন সময়ে বেনাপোলের ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মিলনের দেহরক্ষী হিসাবে সকল ধরনের অপকর্মের সাথে লিপ্ত ছিল। অপকর্মের বিষয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় বর্তমানে সে কতিপয় ক্ষমতাধরদের সাথে আতাত করে এলাকায় জাল টাকাসহ ফেন্সিডিল ও অস্ত্র ব্যবসায়ী খ্যাত হিসাবে পরিচিত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!