ads

শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শার্শায় উপজেলা নির্র্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সিরাজুল হক মঞ্জু বিজয়ী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০১৪ ৪:৫৮ অপরাহ্ণ
শার্শায় উপজেলা নির্র্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সিরাজুল হক মঞ্জু বিজয়ী

ইয়ানুর রহমান (যশোর)   : শার্শায় উপজেলা নির্র্বাচনে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। বে-সরকারীভাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক মঞ্জু’কে বিজয়ী ঘোষনা করেছে সহকারী রিটার্নিং অফিসার ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম। শার্শা উপজেলার মোট ৯৯টি ভোট কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
উপজেলার চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু ও উপজেলা বিএনপির সভাপতি খায়ারুজ্জহামান মধু প্রতিদ্বন্দিতা  করে। তবে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান মিন্নু সকালে দলীয় প্রর্থী  বীর মুক্তিযাদ্ধা সিরাজুল হক মঞ্জু’কে সমর্থন জানিয়ে মটরসাইকেল প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
শার্শার উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯টি কেন্দ্র মোট ভোটার ২ লক্ষ ৩৪ হাজার ৭শ’ ৬২জন।
উপজেলা সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় থেকে জানা যায়, ৯৯টি কেন্দ্রের ফলাফলে উপজেলার চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু (মটরসাইকেল প্রতিক) ৮০ হাজার ২শ’ ১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী খায়রুজ্জামান মধু (আনারস প্রতিক) পেয়েছে ২৮হাজার ৯শ’ ৬৩ ভোট ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান মিন্নু পেয়েছেন ৮হাজার ৫শ’ ৫৫ ভোট।
এদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন আলেয়া ফেরদৌস। তার প্রাপ্ত ভোট ৮২হাজার ১শ’ ৩০। তার নিকটতম প্রার্থী নুরজাহান (রিনা পারভিন) ( হাঁস প্রতিক )  পেয়েছেন ২৭হাজার ৮শ’ ৬৫ ভোট। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা খাতুন ( আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী) (প্রজাপতি প্রতিক)এর প্রাপ্ত ভোট ২হাজার ১৮ভোট।
এদিকে বিএনপি মনোনিত প্রার্থী খায়রুজ্জামান মধু পরাজয় নিশ্চিত জেনে ভোটের কারচুপির অভিযোগ এনে আগামি শনিবার সকাল-সন্ধা হরতাল ডেকেছে।

Need Ads
error: কপি হবে না!