পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিনের তত্বাবধানে শনি ও রবিবার ২দিনে ১১ জন প্রশিক্ষক ৭০টি ভোট কেন্দ্র পরিচালনার জন্য ৭০জন প্রিসাইডিং অফিসার, ৪৭১জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৯৪২ জন পুলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করেন।
উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি ২০১৪ পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।




