ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জঙ্গিবাদ নির্মূল করাই এখন গুরুত্বপূর্ণ : মিজানুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২২, ২০১৪ ৩:৫৫ অপরাহ্ণ

mejanur rahmanশ্যামলবাংলা ডেস্ক : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, কেবল জঙ্গিবাদের উত্থানের কারণে বাংলাদেশের মানবাধিকার হুমকির মধ্যে রয়েছে। জঙ্গিবাদকে নির্মূল করাই এখন দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি ২২ ফেব্রুয়ারী শনিবার র‌্যাডিসন হোটেলে এক আলোচনা সভায় এই আহ্বানের পাশাপাশি জঙ্গিবাদের বিষয়টিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখার পরামর্শও দেন। বাংলাদেশ সেন্টার ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত ‘জঙ্গিবাদের হুমকি : বাংলাদেশ ভাবনা’ শীর্ষক ওই সভায় বিভিন্ন অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। তবে কেবল বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে জঙ্গিবাদ নির্মূল সম্ভব না বলেও মত জানান মিজানুর।

Shamol Bangla Ads

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, জঙ্গিবাদ কোন দলের সমস্যা নয়, এটি এখন দেশের জাতীয় সমস্যা। এ সমস্যা থেকে দ্রুত উত্তরণের জন্য পথ খুঁজে বের করতে হবে। জঙ্গিবাদ তৎপরতা দমনে রাজনৈতিক বিভাজন বন্ধ করতে হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমীর-উল ইসলাম বলেন, কেবল বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে জঙ্গিবাদকে দেখলে ভুল হবে। তাদের উত্থানকে দেখতে হবে সমগ্র বিশ্বের আলোকে। বাংলাদেশে এ নিয়ে কোন ধরনের গবেষণা নেই।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সুশাসন নিশ্চিত করা না গেলে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। কেবল স্থানিক কালিক আপতিক স্বার্থের কথা বিবেচনা করলে এটি নির্মূল দুঃসাধ্য। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড জঙ্গিবাদ নির্মূল করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, জঙ্গিবাদের গ্লোবাল নেটওয়ার্ক সম্পর্কে না জানলে বাংলাদেশের জঙ্গিবাদের ব্যপ্তির ব্যাপারে সঠিক তথ্য জানা যাবে না। বাংলাদেশে জামায়াতে ইসলামী থাকলে ‘জঙ্গিবাদের চাষ’ হবে দাবি করে এই দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছিল, তা ধ্বংস করে দিতে যুদ্ধে পরাজিতরা এখনো বসে নেই। দি ওয়ার ইজ নট ওভার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!