মো. ফরিদুজ্জামান, শ্রীবরদী (শেরপুর) : আসন্ন ১৫ মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একক প্রার্থী মনোনীত করার লক্ষ্যে উপজেলা আ’লীগ ও তৃণমূল নেতা-কর্মীদের অংশগ্রহনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে শ্রীবরদী উপজেলা আ’লীগের উদ্যোগে পৌরশহরের শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়াম মিলনায়তনে ১শ ৬২ জন ভোটারের মধ্যে ১শ ৫২ জন ভোটারের উপস্থিতিতে ওই তৃণমূলের নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত গোপন ভোট গ্রহনে চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা ১শ ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্ব›িদ্ব খড়িয়া কাজিরচর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম পেয়েছেন ১শ ১৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ভায়াডাঙ্গা আরেফিন মাহমুদ সিনিয়র মাদ্রাসার সভাপতি ও স্থানীয় আ’লীগ নেতা আব্দুল হামিদ সোহাগ ১শ ৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা এমএম মুনায়েম ৯০ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক ছাত্রলীগ নেত্রী শাহানাতুল আরেফিন সুমী নির্বাচিত হয়েছেন।

পরে তৃণমূল নেতা-কর্মীদের অংশগ্রহনে এক আলোচনা সভা ও ভোটগ্রহণ অনুষ্ঠানে শেরপুর জেলা আ’লীগের সহ-সভাপতি মো. ফখরুল মজিদ খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু। এসময় উপজেলা আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালেম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী, আ’লীগ নেতা মুহসিনুল বারী রুমীসহ উপজেলা আওয়ামী লীগ ও তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




