সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মাজেদ গাজী (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় দিকে সাতক্ষীরা শহরের কামালনগরের ইউনুছ সরদারের পরিত্যক্ত বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। মৃত মাজেদ গাজী সাতক্ষীরা শহরের উত্তর কামালনগর এলাকার কোমরউদ্দিন গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুছ সরদারের পরিত্যক্ত বাগানে মাজেদের লাশ পড়ে রয়েছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। সেখানে গিয়ে তারা দেখতে পান একটি খৈ গাছের ডালের সঙ্গে কলা গাছের সোটা দিয়ে মাজেদের গলায় বাধা আছে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হায়াৎ জানান, আব্দুল মাজেদ গাজীর লাশ বিকেল সন্ধ্যার পর উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে হত্যা করেছে। গলায় দড়ি আত্মহত্যা করলে গলায় দাগ হওয়ার কথা। কিন্তু নিহতের গলায় কোনো দাগ ছিল না। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় রাখা হয়েছে।
আশাশুনিতে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি : আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেল ৫ দিকে আশাশুনি ডিগ্রী কলেজ মিলনায়তনে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মোছাম্মাৎ মমতাজ বেগম, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন, আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজীর আহমেদ, তালা উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন কুমার, কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার প্রবীর কুমার মলি¬ক ও শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দিন।
আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার জানান, উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রের ৪শ ৪৪টি বুথে আগামী ১৯ ফেব্রুয়ারি নির্বাচন উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৮৪ জন প্রিজাইডিং অফিসার, ৪শ ৭০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯শ ৩২ জন পোলিং অফিসার নিয়োগ ও তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।




