ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় উপজেলা নির্বাচনে ২৪ প্রার্থীর মনোনয়ন জমা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০১৪ ৪:৩০ অপরাহ্ণ
পাইকগাছায় উপজেলা নির্বাচনে ২৪ প্রার্থীর মনোনয়ন জমা

পাইকগাছা  (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে শেষ দিনে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪সহ মোট ২৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। শনিবার দিনভোর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের দপ্তরে এসব মনোনয়ন জমা দেন। চেয়ারম্যান পদে জমাদানকারী প্রার্থীরা হচ্ছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, জেলা আ’লীগ সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ, শেখ সোহরাওয়ার্দি, জেলা বিএনপি’র উপদেষ্ঠা সাবেক এমপি এ্যাডঃ স.ম বাবর আলী, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল মজিদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শেখ ইমাদুল ইসলাম, উপজেলা জাপা’র সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সিপিবি নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, স্বতন্ত্র জি,এম, আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি এস,এম, সামছুর রহমান, সাবেক সহ-সভাপতি দেবব্রত রায় দেবু, যুবলীগনেতা টিকেন্দ্রনাথ মন্ডল, আ’লীগনেতা কুমারেশ মন্ডল, মুজিবর রহমান সানা, বিএনপিনেতা ও সাংবাদিক মোঃ আব্দুল গফুর, যুবদলনেতা শেখ সামছুল আলম পিন্টু, এ্যাডঃ এস,এম, মুজিবর রহমান, জামায়াতের উপজেলা আমীর মাওঃ শেখ কামাল হোসেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের শাহজাহান সিরাজ সাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের ইউপি সদস্য দিপ্তী চক্রবর্তী, বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান রাবেয়া হোসেন, শাহানারা খাতুন ও স্বতন্ত্র মাসুমা খাতুন।

পাইকগাছায় মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে র‌্যালী ও এ্যাডভোকেসি সভা

Picture Paikgacha 16.02.2014

Shamol Bangla Ads

 পাইকগাছা  (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে দেশব্যাপী স্বাস্থ্য শিক্ষা প্রচারাভিযানের অংশ হিসেবে র‌্যালী ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এর উদ্যোগ এবং পরিপ্রেক্ষিতের সহযোগিতায় শনিবার সকালে এক বর্ণাঢ্য রালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। সাংবাদিক আব্দুল আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অপু মন্ডল, সাংবাদিক গাজী সালাম, জি, এম, মিজানুর রহমান, বি সরকার, হাফিজুর রহমান রিন্টু, এস, এম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রজ্ঞন সেন, অধ্যাপক আজহারুল ইসলাম, পৌর কাউন্সিলর, আব্দুল লতিফ, কবিত্ ারানী দাশ, শিক্ষক আব্দুল ওহাব, উদয় শংকর রায়, প্রভাষক, জি এম এ রাজ্জাক, শেখ সেলিম, ব্লাড ডোনার জামিলুর রহমান রানা, শিক্ষার্থী সানজিদা জামান, তামান্না নিশাত রুম্পা ও  অসিক ইনতেসার। উপস্থিত ছিলেন, শ্রমিক, ব্যবসায়ীসহ  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Need Ads
error: কপি হবে না!