ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ঘোষগাতি গ্রামে টিউবয়েল বসাতে গিয়ে মাত্র ৫০ফুট মাটির নীচে যেতেই প্রাকৃতিক গ্যাসের দেখা মিলেছে।১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ওই গ্রামের হাসান গাজীর বাড়িতে টিউবয়েল স্থাপনের সময় এ গ্যাস উঠে আসে।এ খবর ছড়িয়ে পড়ায় ওই বাড়িতে উৎসুক গ্রামবাসীর ভীড় জমেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সাহস ঘোষগাতি গ্রামের কৃষক জিএম হাসান আলী মঙ্গলবার সকাল ৯টার দিকে বসত বাড়িতে টিউবয়েল বসাতে যায়। এ সময় শ্রমিকেরা পাইপ মাটির নীচে বসাতে গিয়ে প্রচন্ড বাঁধা অনুভব করে। তখন তারা একটু স্থান পরিবর্তন করে ৩০/৩৫হাত দুরে আবার পাইপ বসাতে থাকে। মাটির নীচে প্রায় ৫০ ফুট যেতেই পাইপগুলি উপরে উঠে আস ও তাদের সরঞ্জম-যন্ত্রপাতি দুরে ছিটকে পড়ে। এ খবর ছড়িয়ে পড়ায় এলাকাবাসী ওই বাড়িতে ভীড় জমাতে শুরু করেছে।এ ব্যাপারে ওই গ্রামের নজরুল ইসলাম জানান, গ্যাস উঠছে এমন খবর পেয়ে আমরা ছুটে আসি, এসেই প্লাষ্টিকের বতল,চিকন পাইপ দিয়ে আমরা একটু দুরেই পাইপের মুখে আগুন দেই। সেই থেকে আগুন জ্বলছে। বৃদ্ধ নাসির উদ্দিন(৭৫) বলেন, শুনেছি গ্যাসে আগুন জ্বলে, এখন নিজ চোখে দেখে অবাক হচ্ছি। স্থানীয় হাইদার আলী শেখ জানান, গ্যাস উঠতে দেখ আমরা চেয়ারম্যান, উপজেলা নির্বাহি অফিসারসহ উর্দ্ধতন সকলকে অবিহিত করেছি। তবে ওই গ্রামবাসীর মধ্যে এখন উৎসাহ ও উৎকন্ঠা বিরাজ করছে।




