ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলী-কলাপাড়া সড়কের পুলিশ চেকপোস্টে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১২, ২০১৪ ৭:২৭ অপরাহ্ণ

Road_Accident-254আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা এলাকায় ট্রাফিক চেকপোস্টে পুলিশের সংকেত পেয়ে মোটরসাইকেল থামানোর পর পেছন থেকে একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী জালাল (৩৫) এবং সিদ্দিক (৩২) নিহত এবং মোটরসাইকেল চালক হাসান (২২) আহত হয়েছেন। ১২ ফেব্রুয়ারী বুধবার সকালে ওই ঘটনা ঘটে। হতাহতদের সকলের বাড়ি উপজেলার বাদুরগাছ গ্রামে।

Shamol Bangla Ads

জানা যায়, বরগুনা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের টিএসআই দ্বীন বন্ধু ও হাবিলদার জাহাঙ্গীর হোসেন বেলা ১১ টার দিকে আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা মোড়ে ট্রাফিক চেকপোস্ট বসিয়ে সড়কে যাতায়াতকারী যানবাহন থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন। তারা মানিকঝুরি থেকে আমতলী গামী ভাড়ায়চালিত মোটরসাইকেলটিকে থামার জন্য সংকেত দিলে চালক হাসান সড়কের পাশে মোটরসাইকেলটি থামায়। এ সময়ে পেছন থেকে কলাপাড়া-পটুয়াখালীগামী অরজ-অরবিদ পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই আরোহী সিদ্দিক ফকির মারা যান। আহত আরেক আরোহী জালালকে আমতলী হাসপাতালে চিকিৎসার পরে পরবর্তীতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেয়ার পথে তিনি মারা যান। মোটরসাইকেল চালক হাসান আহত অবস্থায় পালিয়ে গেছে।
দূর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করলেও বাসের চালক পালিয়ে যায়। আমতলী থানা পুলিশ বাসটি এবং দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নিয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, পুলিশের থামানোর সংকেত পেয়ে মোটরসাইকেলটি ঘুরিয়ে পালাবার সময় ওই দূর্ঘটনা ঘটেছে। ওই ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!