ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৪ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবের ৫ উইকেট

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৬, ২০১৪ ৯:২৫ অপরাহ্ণ

sakibশ্যামলবাংলা স্পোর্টস : প্রতিপক্ষ দলের সংগ্রহ ৫৮৭ রান হওয়ার পর কোন বোলারের বন্দনা বাড়াবাড়িই মনে হতে পারে। তবে দলের পারফরম্যান্স যাই হোক, ব্যক্তিগত পারফরম্যান্সে কেউ ঔজ্জ্বল্য ছড়ালে তার কথা আলাদা করেই আসে। না হলে তার প্রতি যে অবিচার করা হয়! চট্টগ্রাম টেস্টে প্রতিপক্ষ শ্রীলংকা দল যেখানে অভিজ্ঞ ব্যাটসম্যান সাঙ্গাকারার করা প্রথম ট্রিপল সেঞ্চুরির (৩১৯) ওপর ভর করে ৫৮৭ রানের পাহাড় গড়েছে, সেখানে বল হাতে ১৪৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে ঠিকই উজ্জ্বল ছিলেন স্বাগতিক বাংলাদেশ দলের সেরা টেস্ট বোলার সাকিব আল হাসান। বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার হিসেবে র‌্যাংকিংয়ের দ্বিতীয় নম্বরে থাকা সাকিবের এটি ১১তম পঞ্চম উইকেট শিকারের ঘটনা। আর শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!