কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে। ২৪ জানুয়ারী বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার বিজিবি সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর নাহিদুজ্জামানের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে রফিকুল ইসলামের (৫০) বাড়ীতে অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করেন। এ সময়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। এ ব্যাপারে কুষ্টিয়ার বিজিবি সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর নাহিদুজ্জামান জানান আটককৃত ফেনসিডিলের মূল্য ১০ হাজার টাকা। আটক আসামীসহ ফেনসিডিল স্থানীয় থানা জমা করা হয়েছে।




