পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার কোন অনিয়ম ছাড়াই চলতি অর্থ বছরের ৬০ লাখ টাকার উন্নয়ন কাজ লটারীর মাধ্যমে অংশগ্রহণকারী ঠিকাদারদের মধ্যে বণ্টন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর ভবনে জনপ্রতিনিধি, ঠিকাদার, সাংবাদিকসহ গণমান্য ব্যক্তির উপস্থিতিতে এ ভাগ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুত্রমতে-২০১৩-১৪ আর্থিক বছরে পৌরসভার রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থাসহ ৬০ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ৩৯ টি প্যাকেজের মাধ্যমে টেন্ডার আহবান করা হয়। এতে ৬৭ জন ঠিকাদার অংশগ্রহণ করলে কোন প্রকার অনিয়ম ছাড়াই সকলের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে পৌরভবনে লটারীর মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পৌর সচিব তুষার কান্তি দাশ, সহকারী প্রকৌশলী কামরুল আকতার, হিসাব রক্ষক উদয় শংকর রায়, সাংবাদিক এন ইসলাম সাগর, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ, আসমা আহম্মেদ, এ্যাড. হুমায়ুন কাদিরসহ ঠিকাদারবৃন্দ।




