ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার আর খলনায়ক নয় : ইতিবাচক চরিত্রে অভিনয়ে মিশা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৩, ২০১৪ ১:১৭ অপরাহ্ণ

Mishaশ্যামলবাংলা বিনোদন : প্রায় ৭ বছর পর আবারও যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মিশা সওদাগর। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে অভিনয় করবেন তিনি।

Shamol Bangla Ads

‘মেয়েরাও মানুষ, স্বামী কেন আসামি, শেষ বংশধর, জবাবদিহি, স্বামী ছিনতাই’ যৌথ প্রযোজনার ওইসব ছবিতে মিশা সওদাগর ছিলেন খলনায়ক। ছবিগুলি এপার-ওপার দুই বাংলাতেই ব্যবসায়িক দিক থেকে সাফল্য পেয়েছে।
ছবির বিষয়ে মিশা বলেন, এবার খলনায়ক নয়, এই ছবিতে আমি পুরোপুরি ইতিবাচক একটি চরিত্রে অভিনয় করব।
ছবিটি পরিচালনা করবেন ভারতের অশোক পতি আর বাংলাদেশের অনন্য মামুন। ছবিতে আরও অভিনয় করবেন কলকাতার শুভশ্রী ও অঙ্কুশ আর বাংলাদেশের পিয়া বিপাশা ও সাইমন সাদিক।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে অশোক পতি জানান, ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিটি তৈরি হবে। শ্যূটিং শুরু হবে আগামী ৫ জানুয়ারি। দার্জিলিংয়ের সেন্ট পল স্কুলে হবে শুটিং। এখানেই শাহরুখ খান অভিনীত হিন্দি ছবি ‘ম্যায় হুঁ না’র শ্যূটিং হয়েছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!