ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলের গোপালপুরে সেচ কাজে পানির অপচয় রোধে বারিড পাইপ এর উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১০, ২০১৪ ৩:৪৮ অপরাহ্ণ

DAE Photo. 10-01-2014. Gopalpur-Tangail-01গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে সেচ কাজে পানির অপচয় রোধ, ফসলি জমির সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করণ, দ্রুত সময়ে জমিতে পানি সরববরাহ ও অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প (এনএটিপি) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদারকিতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তর পাড়া গ্রামের সফল চাষি ও স্থানীয় সিআইজি কৃষি (ফসল) সমিতির সভাপতি তোফাজ্জল মিঞার জমিতে বারিড পাইপ স্থাপন শেষে এর আনুষ্ঠানিক উদ্বোধ করা হয়।

Shamol Bangla Ads

মির্জাপুর নয়াপাড়া ও উত্তরপাড়া সিআইজি কৃষি (ফসল) সমবায় সমিতির লিমিটেডের সভাপতি তোফাজ্জল মিঞার সভাপতিত্বে ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বারিড পাইপের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফরিদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুব-উল আলম খাসনবীশ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. হায়দর আলী।
আলোচনায় অংশনেন- ওই ব্লকের উপ-সকহারী কৃষি অফিসার বীরমুক্তিযোদ্ধা মো. আজিম উদ্দিন, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মোজাফফর আলী খান, মো. ইদ্রিস হোসেন, ইন্দ্রজিৎ দাস, আসাদুজ্জামান, মো. আবু কায়সার রাসেল, ফারুক হোসেন, মামুন তালুকদার, সিআইজি সমিতির চাষি সুলতান মাহমুদ ও মো. শাজাহান আলী প্রমুখ।

 

Shamol Bangla Ads

DAE Photo. 10-01-2014. Gopalpur-Tangail-03এসময় সুবিধা ভোগী চাষি মির্জাপুর নয়াপাড়া ও উত্তরপাড়া সিআইজি কৃষি (ফসল) সমবায় সমিতির লিমিটেডের সভাপতি তোফাজ্জল মিঞা জানান, উপজেলা কৃষি বিভাগের তৎপরতা তার নেতৃত্বে ২০সদস্য বিশিষ্ট এই সিআইজি সংগঠনটি গত ২৯ ডিসেম্বর সমবায় অফিস কর্তৃক নিবন্ধিত হয়েছে যার নং-১৯। আর বারিড পাইপ স্থাপন এলাকায় প্রায় ৩০বিঘা বোরো আবাদি জমি রয়েছে। তিনিসহ এর সুফল প্রতিটি চাষি পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফরিদুল হাসান জানান, প্রকল্পটির আওতায় উপজেলায় ২টি বারিড পাইপ স্থাপন করা হয়েছে। এই স্থানে প্রায় দুই লাখ টাকা ব্যায়ে ৪টি পানি বিতরণ কেন্দ্র স্থাপনসহ মোট ২৫০ মিটার পাইপ লাইন স্থাপন করা হয়েছে। ডিজেল চালিত এসেচ যন্ত্রের আওতায় মির্জাপুর নয়াপাড়া ও উত্তরপাড়া সিআইজি কৃষি (ফসল) সমবায় সমিতির কৃষক ছাড়াও অন্যান্য যে সকল কৃষকের জমি আছে তারাও এর সুফল পাবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তোফাজ্জল মিঞার হাতে মির্জাপুর নয়াপাড়া ও উত্তরপাড়া সিআইজি কৃষি (ফসল) সমবায় সমিতির লিমিটেডের নিবন্ধিত সনদপত্রটি তুলে দেন।

Need Ads
error: কপি হবে না!