পত্মীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় উপজেলার ঘোষনগর ইউ.পির নেবালপুর মোড়ে ধামইরহাট-মাতাজি সড়কে বুধবার ঘন কুয়াশার মধ্যে ভূটভূটির সাথে সুপারবাইক এর মুখোমুখি সংঘর্ষ হলে সুপারবাইক আরোহী এক জন মারা যায় এবং দু’জন আহত হয়।

জানাগেছে সুপারবাইকটি যাত্রী নিয়ে ধামইরহাট থেকে মাতাজি যাবার পথে পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউ.পির নেবালপুর মোড়ের কাছে অপর দিক থেকে আসা একটি ভূটভূটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সুপারবাইক আরোহী ধামইরহাট উপজেলার কূলফতপুর গ্রামের মোকলেছুর রহমানের পুত্র বেলাল হোসেন (৪৪) ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। সুপারবাইকের অপর আরোহী ধামইরহাট উপজেলার মালাহার গ্রামের মৃত নেয়াজ উদ্দীনের পুত্র স্কুল শিক্ষক জালাল হোসেন (৫৫) এবং সুপারবাইক চালক আড়ানগর গ্রামের নিজাম উদ্দীনের পুত্র ইমদাদুল হক গুরুত্বরো আহত হলে তাদের পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় সুপারবাইক চালক ইমদাদুল হক কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও স্কুল শিক্ষক জালাল হোসেনের অবস্থা বেগতিক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে।
এব্যাপারে পতœীতলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনি বলেন ঘন কুয়াশার কারণে এই দূর্ঘটনাটি ঘটেছে।




