ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০১৪ ৫:১৪ অপরাহ্ণ

Road-accident3রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : রাজারহাটে সড়ক দূর্ঘটনায় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খাইরুল কবির জুয়েল (২৮) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাপাড়া গ্রামে মঙ্গলবার সকাল ১১ টায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘুমারু ভীমশীতলা (মৌলভীপাড়া) গ্রামের মনসুর আলীর পুত্র খাইরুল কবির জুয়েল ও তার ভাই হামজালা সহ মটর সাইকেল যোগে কুড়িগ্রাম যাওয়ার সময় পান্থাপাড়া নামক স্থানে পৌঁছিলে মোগলবাসা থেকে বেপরোয়া ভাবে আসা একটি বালু বোঝাই ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। মূমূর্ষ অবস্থায় তাদেরকে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে জুয়েলের মৃত্যু ঘটে। হামজালার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। ছাত্রদল নেতা খাইরুল কবির জুয়েল-এর মর্মান্তিক মৃত্যুতে রাজারহাট উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
error: কপি হবে না!