মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে আবারো বিজয়ের স্বাদ গ্রহণ করলেন ২ বারের নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বীরেন শিকদার। এ বিজয়ের মধ্যদিয়ে তিনি ওই আসনে হ্যাট্রিক করলেন।

গত রোববার অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে মাগুরা-২ (মহম্মদপুর-শালিখা উপজেলা ও সদরের ৪ ইউনিয়ন) আসনে একশ’২৯টি ভোট কেন্দ্রের মধ্যে একশ’২৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ঘোষিত ফলাফলে অ্যাড. বীরেন শিকদার নৌকা প্রতিকে পেয়েছেন ৭২ হাজার ৭শ’১১ ভোট। এ আসনে তাঁর প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মান্নান হরিণ প্রতিকে পেয়েছেন ৩০ হাজার ৭শ’৭৫ ভোট। এক পরিসংখ্যানে দেখাগেছে-৪১ হাজার ৯শ’৩৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বীরেন শিকদার।
উল্লেখ্য, মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নের রাহাতপুর ও নিত্যানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট বিরোধীদের হামলা-ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ওই দুইটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।




