চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সুমন (১৭) নামের এক কিশোরের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সুমন চুয়াডাঙ্গা সদর উপজেলার শান্তিপাড়ার রুহুল আমীনের ছেলে। সোমবার মধ্যরাতে শহরের ওয়াপদা আমবাগানের ভিতরে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় সুমন শহরের কোর্ট এলাকার ঘাসফুল কম্পিউটার দোকানে বসে ছিলো। এ সময়ে তাকে ছাত্রলীগের কিছু ছেলে এসে একটি ্অটো রিক্সায় করে তুলে নিয়ে যায়। মারাত্মক আহত সুমনকে ওয়াপদা এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
আহত সুমন জানায়, চুয়াডাঙ্গা সরকারী কলেজের ছাত্রলীগ নেতা রাজুসহ কয়েকজন কোর্ট মোড় থেকে তাকে তুলে নিয়ে যায় ওয়াপদার মধ্যে সেখানে তারেক, রাজু, রানা, রবিন, মোমিন, খালেক, হিমেল ও প্রান্ত ইচ্ছেমতো তাকে কুপিয়েছে ও পায়ের রগ কেটে দিয়েছে।
চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির জানান, সুমন খুবই ডেঞ্জারাজ প্রকৃতির ছেলে। সে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি। ধারণা করা হচ্ছে, এই ঘটনার জের ধরে তার পায়ের রগ কেটে দেয়া হতে পারে।




