ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফের মেছোবাঘ আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ৭:৪০ অপরাহ্ণ

Meso-Bagh-Picস্টাফ রিপোর্টার : শেরপুরে ফের এক মেছোবাঘ আটক করেছে এলাকাবাসী। ৭ জানুয়ারী মঙ্গলবার বিকেলে শহরের মধ্য গৌরীপুর মহল­ার কতিপয় যুবক ওই মেছোবাঘটিকে আটক করে। মেছোবাঘটি আটককালে তার থাবায় ৩ যুবক সামান্য আহত হয়েছে। আটক মেছোবাঘটি সন্ধ্যায় বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, আটককৃত মেছোবাঘটি ওই এলাকার আব্দুল মোতালেব এর বাশঁঝাড়ে লুকিয়ে ছিল। সেখানে মোতালেব বাঁশ কাটতে গেলে হঠাৎ একটি বাঘ দৌড়ে তার বাড়ির একটি ঘরে প্রবেশ করে। পরে মোতালেব, রাসেল, সোহেল ও জনি ছালা ও কম্বল নিয়ে বাঘটিকে চেপে ধরে আটক করে। ওইসময় বাঘের থাবায় তারা সামান্য আহতও হয়। ধারণা করা হচ্ছে, মেছোবাঘটি বন-জঙ্গল থেকে খাদ্যের সন্ধানে বের হয়ে পথভুলে লোকালয়ে চলে এসেছে। এদিকে, মেছোবাঘটি আটকের খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মেছোবাঘটিকে এক নজর দেখতে ভীড় জমায়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঘটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে। বনবিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, আটক মেছোবাঘটি শীঘ্রই ঢাকা বন অধিদপ্তরে পাঠানো হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!