ads

রবিবার , ৫ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সীমান্তের ওপারে বিএসএফ’র নিরাপত্তা জোরদার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৫, ২০১৪ ১২:০৭ অপরাহ্ণ

borderইয়ানুর রহমান (যশোর) : বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

Shamol Bangla Ads

পশ্চিমবঙ্গের চব্বিশ পরগঁনার (বনগাঁ) একটি সুত্র জানায়, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি স্বভাবিক না হওয়ায় এবং জাতীয় সংসদ নির্বাচনকে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তের বিএসএফকে স্থল ও নৌপথে নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। স্পীড বোড ব্যাবহার করে জলপথ পাহারা দিবে ভারত সরকারের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেই সাথে সতর্ক করা হয়েছে সীমান্ত অঞ্চলের থানা গুলোকে।

বাংলাদেশ থেকে যাতে কেউ অবৈধ পথে ভারত যেতে না পারে এবং সীমান্ত এলাকায় যে কোন ধরনের নাশকাতা ঠেকাতে বিএসএফ টহল বাড়নো হয়েছে। রাতেও সীমান্তে সতর্ক অবস্থা ও কড়া নজরদারি রাখতে বলা হয়েছে বিএসএফকে। এ পরিস্থিতিতে বাংলাদেশের বিজিবি সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছে।

Shamol Bangla Ads

পশ্চিমবঙ্গ রাজ্যে প্রশাসন পরিস্থিতির ওপর নজরদারি রেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছে। বিএসএফে’র ডিআইজি বিএস রাউত ওই নির্দেশনা দিয়েছেন বলে পশ্চিমবঙ্গের একটি নির্ভর যোগ্য সুত্র জানিয়েছেন।

শনিবার বিকালে ভারত থেকে আসা এক পাসপোর্ট যাত্রী জানান, ভারতের সীমান্ত এলাকা ছাড়াও ২৪ পরগঁনা এলাকার ব্যাস্ততম রেলষ্টেশন বাসষ্টেশন ও সরকারি গুরুত্বপূর্ন ভবনে পুলিশ ও আধা-সাময়িক বাহিনীর পাশা-পাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এ দিকে ভারতের পেট্রপোল ইমিগ্রেশন সেন্টার বাংলাদেশী পাসপোর্ট ধারীরা কি উদ্দেশ্যে ভারত যাচ্ছেন সে ব্যাপারে ইমিগ্রেশন পুলিশ সন্দেহ জনক যাত্রীদের ব্যাপক জিজ্ঞাসা করছে বলেও ওই সুত্র জানিয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ২৬ ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সবেদার জয়নাল আবেদিন জানান, ভারত সীমান্তে বিএসএফ’র কড়া নজরদারী বৃদ্ধির বিষয়টি আমার জানা নাই। ওটা তাদের আভ্যন্তরিন ব্যাপার। তবে আমরা সব সময় সতর্ক আছি এবং সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র টহল অব্যাহত রয়েছে।

Need Ads
error: কপি হবে না!