শ্যামলবাংলা স্পোর্টস : অবশেষে সকল উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে বাংলাদেশেই হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট। ৪ জানুয়ারী শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বাংলাদেশ থেকে ওই ক্রিকেট টুর্নামেন্ট না সরানোর সিদ্ধান্ত হয়েছে। শনিবার ক্রিকইনফোতে প্রকাশিত এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গত মাসের শেষ দিকে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, নিরাপত্তার কারণে এশিয়া কাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হতে পারে। ভারতের কলকাতা এবং রাচি এ ব্যাপারে আগ্রহী বলেও জানায় তারা।
তবে এসিসি সূত্রের খবর, আফগানিস্তান তাদের কাছে অনেক আগেই প্রস্তাব দিয়ে রেখেছে। যদি টূর্ণামেন্ট সরাতে হয়, তাহলে তারা বিকল্প ভেন্যু ভারত নয় আফগানিস্তানকেই বিবেচনা করবে। কিন্তু বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা গৃহযুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের তুলনায় হাজারগুণ নিরাপদ।




