ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাটে মাদকদ্রব্য সেবনের দায়ে দু’জনকে পুলিশ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।
থানা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পৃথক পৃথকভাবে উপজেলার বজরাটেক গ্রামের মৃত ইমারত আলীর ছেলে রবিউল ইসলাম (৩০) ও ধরমপুর গ্রামের আফসার আলীর ছেলে আসাদুল(২৫)কে গাঁজা সেবনের সময় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে দু’জনকে মাদকদ্রব্য আইনের ১৯৯০’র ২২/ঘ ধারায় ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।




