জামালপুর প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ৫ম দফায় অবরোধের রোববার ২য় দিনে জামালপুরে অবরোধকারীদের সাথে পুলিশের পাল্টা পাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে। অবরোধচলাকালে ৩টি অটোরিক্সা ভাংচুর করে। অবরোধকারীদের ধাওয়ায় একটি মাক্রোবাস নিয়ন্্রতণ হারিয়ে পথচারীকে ধাক্কা দিলে মহিলাসহ ৩জন আহত হয়। জেলা বিএনপির সেক্রেটারী-মেয়র এড.শাহ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শহরে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়া জেলার অন্যান্য উপজেলাতে অবরোধের কোন খবর পাওয়া যায়নি।




