ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপরাধ করবোনা এমন অঙ্গীকারের মধ্য দিয়ে নরসিংদী কারাগারে মহান বিজয় দিবস উদযাপিত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০১৩ ৮:০২ অপরাহ্ণ

Picture-01 (18)নরসিংদী প্রতিনিধি :  নরসিংদী কারাগারে এই প্রথম বন্দীদের মাঝে অপরাধ প্রবনতা কমানো ও তাদের মানষিকতা পরিবর্তনের উদ্দেশ্যে মাস ব্যাপী নরসিংদী কারা কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে রয়েছে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, গণস্বাক্ষরতা, স্বাস্থ্য সেবা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল নরসিংদী জেলা কারা কর্তৃপক্ষ বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠান উদ্বোধন করেন জেল সুপার মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারী কারা পরিদর্শক আলহাজ্ব আব্দুস সাত্তার, ডেপুটি জেলার  ও কারাগারের কর্মকর্তা কর্মচারীগন। ৯শতাধিক বন্দী এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। অনুষ্ঠানের শুরুতে জেল সুপার বন্দীদের নিয়ে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা  জ্ঞাপন করেন। ইভটিজিং, মাদক ও যৌতুক বিরোধী প্রামান্য চিত্র প্রদর্শিনীর উপর গুরুত্বারোপ করে  জেল সুপার তার বক্তব্যে বলেন, এসকল সৃজনশীল কর্মসূচী গ্রহনের মাধ্যমে অপরাধ মুক্ত সমাজ গঠনে কারাগার সংশোধন মূলক প্রতিষ্ঠানের ভূমিকা পালন করে। অপরাধ মুক্ত সমাজ গঠিত হলে সত্যিকারের স্বাধীনতার সুফল মানুষ ভোগ করতে পারে। পরে কয়েদী মানিক চন্দ্র দাস রচিত মামা-ভাগিনা নাটকটি মঞ্চস্থ করা হয়। নাটকে অভিনয় করেন হাজতী মোঃ সুমন, মোঃ মমিন, মোঃ বাদশা মিয়া, মোঃ রুহুল। কয়েদী আলমগীর, মাহমুদসহ  অনেকে দেশাত্ববোধক গান পরিবেশন করেন। এসময় ৯শতাধিক বন্দী শপথের মাধ্যমে সমাজ বিরোধী অপরাধমূলক কর্মকান্ড পরিহার করে সুস্থ জীবনের ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি কারাবন্দীদের মাঝে ব্যাপক প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!