ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিবগঞ্জে বিষপানে দুই গৃহিনীর আত্মহত্যার চেষ্টা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৪, ২০১৩ ২:৫০ অপরাহ্ণ

Chapainawabganj_District_Map_Bangladesh-ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : স্বামীর উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে দুই গৃহিনী। ৪ ডিসেম্বর বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার কর্ণখালী ও মির্জাপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়, শিবগঞ্জ উপজেলার কর্ণখালী ও মির্জাপুর গ্রামে বুধবার সকাল প্রায় সাড়ে ৮টার দিকে স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাপের বাড়ী না যেতে দেয়ায় স্বামীর উপর অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করা চেষ্টা করে। কর্ণখালী গ্রামের শামিম উদ্দিনের স্ত্রী রোজিনা (১৬) কে   প্রতিবেশীরা দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এদিকে একই উপজেলার মির্জাপুর গ্রামের তহুরুল ইসলামের স্ত্রী সুমা (১৯) কিষপানে আত্মহত্যার চেষ্টা করলে আশংকাজনক অবস্থায় তাকে পরিবারের লোকজন ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত ডা. ফরিদ হোসেনের সাথে কথা বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!