ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিমলায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩, ২০১৩ ২:১৪ অপরাহ্ণ
ডিমলায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডিমলা (নীলফামারী)প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত রোববার সকালে এক অপরিচিত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ১ ডিসেম্বর রবিবার ভোরে ডিমলা উপজেলার ডালিয়া-জলঢাকা সড়কের সোনাখুলি (মোজামের চৌপথি) নামক স্থানে ৪২/৪৩ বছর বয়সের এক অপরিচিত ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেয়ার পাশা-পাশি তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি  করান। তার মাথা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাত্ত জখমের চিহৃ ছিলো। চিকিৎসাধীন অবস্থায় এদিন সকাল সাড়ে দশটায় সে মারা যায়। অনেকের ধারনা সে গরু কিংবা অন্যকোন ব্যবসায়ী ছিলো। কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে ঘটনা স্থলে ফেলে রেখে পালিয়ে যায়। ডিমলা থানায় সাব ইন্সপেক্টর তানবিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে আইনুল হক নামে এক স্থানীয় ব্যক্তি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।  ময়না তদন্ত  শেষে লাশটি ডিমলা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের  জন্য লাশটির পরিচয় জানা জরুরী হয়ে পড়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!