ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিমলায় অবরোধকারীদের মটর সাইকেল ভাংচুর : জামায়াতের উপজেলা আমীরসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৩ ৮:৫৬ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3সরদার ওয়াহিদা পারভীন রিভা, ডিমলা (নীলফামারী) :    নীলফামারীর ডিমলায় আওয়ামী লীগ প্রার্থী আফতাব উদ্দিন সরকারের পে মনোনয়নপত্র দাখিলের জন্য উপজেলার নাউতারা ও ঝুনাগাছ চাপানী  ইউনিয়ন থেকে কিছু আওয়ামী লীগ নেতা-কর্মী মটর সাইকেল যোগে উপজেলা সদরে আসার পথে ডিমলা নিজপাড়া বাজারে(ঠুটার ডাঙ্গা)১৮ দলের অবরোধকারীদের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় অবরোধকারীদের হাতে ৪টি মটর সাইকেল ভাংচুরসহ কয়েকজন আহত হয়। এদের মধ্যে আব্দুর সামাদ(৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ডিমলা ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক বাদী হয়ে জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আব্দুর সাত্তারসহ ৫৩জনকে আসামী করে ডিমলা থানায় একটি অভিযোগ দাখিল করেন। ডিমলা থানার ওসি আজিম উদ্দিন জানান, আমরা ভাংচুরকৃত ৩টি মটর সাইকেল দেখেছি।  তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!