ads

শনিবার , ৩০ নভেম্বর ২০১৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংসদ আতিকের মাতার ইন্তেকাল : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পীকারসহ বিভিন্ন মহলের শোক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩০, ২০১৩ ৮:০৬ অপরাহ্ণ

Malesa Khatunস্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপির মা মোছাঃ মালেছা খাতুন (৯০) বার্ধক্যজনিত কারণে ৩০ নবেম্বর শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের বারঘরিয়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি এক কন্যা ও ৪ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। রবিবার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করে শোকসন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাংসদ একেএম ফজলুল হক চান, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ আব্দুল হালিম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, চেম্বার সভাপতি গোলাম মোঃ কিবরিয়া লিটন, জেলা বাসকোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম লিটন গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!