ads

শুক্রবার , ২৯ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে মেলার নামে অশ্লীল নৃত্য, ভিড় বাড়ছে শিক্ষার্থীদের

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৯, ২০১৩ ৫:৪৫ অপরাহ্ণ

0111111ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকায় অবস্থিত আজাদ মেলায় বিভিন্ন প্যান্ডেলে যাত্রা, ভ্যারাইটি শো ও পুতুল নাচের নামে চলছে অশ্লীল নৃত্য। আর  এসব প্রদর্শনীতে দর্শক সারিতে ভিড় বাড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার মেলায় গিয়ে দেখা যায়, চারটি প্যান্ডেলে পুতুল নাচ ও ভ্যারাইটি শো চলছে। একটি সার্কাস ও দুটি যাত্রাপালা বসেছে। প্রতিটি প্যান্ডেলেই অশ্লীল নাচ-গান চলছিল। এসব প্যান্ডেলে নানা বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। ১৫ নভেম্বর থেকে মেলা শুরু হয়েছে । এই মেলা উদ্বোধন করেন নির্বাচন কালীন সরকারের খাদ্য মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
স্থানীয় লোকজন জানান, গরু-মহিষ কেনাবেচার জন্য রুহিয়া আজাদ মেলার নামডাক ছিল। মেলা থেকে পছন্দের পশু ক্রয় করতে ভিড় করত বিভিন্ন এলাকার মানুষ। কিন্তু এখন মেলার প্রথম দু-এক দিনেই পশু বিক্রি শেষ হয়ে যায়। এ বছর মেলায় মাত্র ২৭টি পশু বিক্রি হয়েছে। আর প্রথম দিন থেকেই বিভিন্ন প্যান্ডেলে চলছে যাত্রা, সার্কাস, পুতুল নাচের নামে অশ্লীল নাচ-গান। শুক্রবার জুমার নামাজের পর রুহিয়া-রামনাথহাট সড়কে মেলার নামে অশ্লীলতা বন্ধে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিক।

Shamol Bangla Ads

শিক্ষক আব্দুল মজিদ বলেন, মেলায় যাত্রা ও ভ্যারাইটি শোর নামে প্রকাশ্যে যে অশ্লীল নাচ-গান চলছে, তাতে উঠতি বয়সের কিশোর ও যুবকেরা নষ্ট হতে বাধ্য। রুহিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শহিদুল ইসলাম, নাজমুল হক ও আহসান হাবিব জানায়, তাদের অনেক সহপাঠী নিয়মিত যাত্রা দেখতে যায়। এ জন্য তারা পড়ালেখায় পিছিয়ে পড়ছে। অনেকেই যাত্রা ও পুতুল নাচ দেখে এসে সহপাঠীদের কাছে বর্ণনা করছে।
রুহিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ফেরদৌসী বেগম ও নাজমা আক্তার জানান, বিকেল হলেই মাইকে উচ্চ স্বরে গান-বাজনা শুরু হয়। সন্ধ্যার পর তা বাড়তে থাকে। এ কারণে পড়ালেখায় মনোযোগ থাকে না। চৈতালী অপেরার পরিচালনা কমিটির এক সদস্য জানান, শুধু দর্শক টানতে বাইরের শিল্পীরা নৃত্যের নামে কিছুটা অশ্লীলতা দেখান। মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন, আজাদ মেলা একটি ঐতিহ্যবাহী মেলা। এ মেলায় যাত্রার নামে কোনো অশ্লীলতা মেনে নেওয়া হবে না। প্রথম কয়েক দিন অশ্লীল নাচ-গান চললেও এ ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!