মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদেরকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়।
আটককৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের বাসিন্দা আলাল মিয়া (৬০), আমির উদ্দিন (৪৮), উমর আলী (৪২), ইসলাম চান (৪০) ও মাসুদ মিয়া (৪৫)।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নিহার রঞ্জন নাথ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।




