ads

সোমবার , ২৫ নভেম্বর ২০১৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে প্রয়াত সাংবাদিক আজিজুল হক কাঞ্চনের স্মরণসভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৫, ২০১৩ ১:১৭ অপরাহ্ণ

soronকালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাংবাদিক আজিজুল হক কাঞ্চনের স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার সকালে কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে গণতান্ত্রিক ঐক্য’র আয়োজনে বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুল হক কাঞ্চনের স্মরণসভা ও  মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুম আজিজুল হক কাঞ্চনের সহধর্মিনী উম্মে সালমা, গণতান্ত্রিক ঐক্য’র আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উপজেলা সহ-সভাপতি এড. একেএম শরীফ হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও সদস্য রফিক সরকার, আব্দুল গাফফার প্রমূখ। বক্তাগণ বলেন, মরহুম আজীজুল হক কাঞ্চন একজন চারণ সাংবাদিক ছিলেন। স্বাধীনতা সংগ্রামে তার ছিল অগ্রণী ভূমিকা। তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মো. মুজিবুর রহমান, প্রচার সম্পাদক মো. হেলাল উদ্দিন খান, দপ্তর সম্পাদক খুশি খানম, সদস্য মো. আশরাফুল হক শিশিরসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!